ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাছ কিনতে গিয়ে আর ফেরা হলো না আতাউরের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

জামালপুরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান ননী মিয়া (৬০) ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ কেনার জন্য দিগপাইত এলাকায় যান ননী মিয়া। এরপর মাছ বাজারে ঢোকার আগে রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাফেজ উদ্দিন নামে এক ভ্যানচালক আহত হন।

আরও পড়ুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
দেশের ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এসময় যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে শুরু করেন।
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ ইয়াবাসহ ধরা
মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ ইয়াবাসহ ধরা
জাতীয় গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় শিক্ষক জসিমকে সংবর্ধনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করায় চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জাতীয় গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় শিক্ষক জসিমকে সংবর্ধনা
চোরাচালান মামলার আসামি যুবদল নেতা আইনশৃঙ্খলা কমিটির সদস্য
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন ওরফে সুমনের বিরুদ্ধে হাতিয়া থানায় দায়ের করা চোরাচালান মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
চোরাচালান মামলার আসামি যুবদল নেতা আইনশৃঙ্খলা কমিটির সদস্য
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা