ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম
পুকুরের পুরনো ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পৃথকস্থানে পানিতে ডুবে এক নারী ও শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার ববি (৩৪) বেলা ১১টার দিকে বাড়ির কাপড় ধোয়ার পর পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিহিতা আক্তার ববি কৃষক ও গবাদিপশু পালনকারী শরিফ শিকদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

আরও পড়ুন

নিহতের বড় জা আইরিন আক্তার জানান, মিহিতা আক্তার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেই নদীতে নামার পর তিনি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় আওলাদ শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু