ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০২:২০ পিএম


ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...
হাসিব : ছবি সংগৃহীত

যশোরে ছিনতাকালে স্থানীয়দের ধাওয়ার মুখে ভৈরব নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি এক যুবকের। নদী থেকে তাকে ধরে তুলে ধারালো চাকুসহ পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেলেও আটক যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক হাসিব বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী শহরের দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল। বিষয়টা আশপাশের লোকজনের নজরে এলে তারা ওই দুই যুবককে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেন। 

আরও পড়ুন

এ সময় স্থানীয় যুবকরা তাকে নদী থেকে ধরে নিয়ে আসেন। পরে আটক হাসিবের তার কাছ থেকে একটা ধারালো চাকু উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া এলাকার বাসিন্দা তানভীর ইসলাম বলেন, পালানোর জন্য ওই যুবক চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। তবে তার আরেক সহযোগী পালিয়ে যায়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই যুবক। ঠিক সেই সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। হাসিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, আটক হাসিব এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission