সোনারগাঁয় দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৬:৩৯ পিএম


সোনারগাঁয় দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা
অভিযান পরিচালনা করেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। ছবি: আরটিভি

লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচালনা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে নারয়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি বেসরকারি হাসপাতালকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ আগস্ট) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

আরও পড়ুন

ফাইরুজ তাসনীন বলেন, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। প্যাথলজি ল্যাবেও অব্যবস্থাপনা থাকায় এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিসজ বেসরকারি ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ এর ক, খ, ঘ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে দেড় লাখ টাকা ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ পুলিশ সদস্যরা।


আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission