ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদককে নিয়ে ‘অপপ্রচার’, সাংবাদিকদের নিন্দা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে সামাজিক যোগাযোগমাধ্যমে মুর্তজা আলী নামে একটি ফেসবুক আইডি থেকে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদককে জড়িয়ে করা 'বিভ্রান্তকর' পোস্টের বিষয়ে নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।

ওই পোস্টে মুর্তজা আলী নামে জনৈক ব্যক্তি দাবি করেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে যে মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে তা তার ইন্ধনে হয়েছে।

তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদারকে জড়িয়ে সামাজিক যোগযোগমাধ্যমে একটি পোস্ট করেন। ওই পোস্টটি চরফ্যাশন প্রেসক্লাবের সাংবাদিকদের নজরে এলে ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মধ্যে।

চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার বলেন, আমার বিরুদ্ধে মুর্তজা আলী ফেসবুকে নৈতিকতার ভাষণ দিলেও, তার বিরুদ্ধে অতীতে চরফ্যাশন উপজেলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট, চাঁদা আদায় এবং বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগের আলোকে বিভিন্ন সময়ে তা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং স্থানীয় ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। আমার জানামতে এর মধ্যে এতিমখানা মোড় এলাকায় অবস্থিত আবুর দুটি ফ্যাক্টরি দখল, বিপুল পরিমাণ মালামাল লুটপাট, ব্যাংক চেকের মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় অভিযোগও জনসমক্ষে এসেছে। এসব অভিযোগের সত্যতা নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। তবে এমন অভিযোগের মুখোমুখি থাকা অবস্থায় অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমাদের মানবিক, নীতিবান ও আদর্শবান নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজ মুর্তজা আলী উপলব্ধি করেন যে, চরফ্যাশনে আগের মতো কর্মকাণ্ড পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এরপর তিনি ইতালিতে চলে যান। বর্তমানে বিদেশে অবস্থান করে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করে চলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানির চেষ্টা একটি দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় কাজ। তাই আপনাকে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচার থেকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
আরও পড়ুন
দুই শতাধিক কৃষকের জমি দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি: এমপি নয়ন
অবসরে হাসপাতালের প্রধান সহকারী, সেই জায়গায় বসে পড়লেন কোষাধ্যক্ষ