ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অনুশীলনের সময় মারধরের শিকার কিশোরী ফুটবলার

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বনফুল আক্তার (১২) নামে জেলা মহিলা দলের এক ফুটবলারকে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে যান।

বনফুল আক্তার উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের তৈয়ব আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে বাড়ির সামনে অনুশীলন (প্র্যাকটিস) করছিল সেই কিশোরী। এ সময় পূর্ববিরোধের জেরে একই এলাকার কয়েকজন নারী-পুরুষ তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা কিশোরীকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

আহত ফুটবলারের বোন বলেন, আগে একটি বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের পরিবারের ঝামেলা হয়েছিল। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে সেটির মীমাংসা করে দেন। কিন্তু আমার বোন সেই ঘটনার কিছুই জানত না। সকালে সে অনুশীলন করতে গেলে একাধিক ব্যক্তি তাকে একা পেয়ে মারধর করে।

আরও পড়ুন

স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কোচ রাকিব আহমদ ভূঁইয়া বলেন, একজন কিশোরী ফুটবলারকে একা পেয়ে এভাবে মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। যারা খেলাধুলার মাধ্যমে জেলার সুনাম বয়ে আনছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

দিরাই সরকারি হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম বলেন, মেয়েটির হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আলম বলেন, খেলোয়াড়দের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাজমিনের বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মা। তাজমিনের মায়ের বক্তব্য, মেয়ের বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, খোঁজখবর নিতেন নিয়মিত। সবশেষ গতকাল বিকাল ৪টার দিকে মেয়ের সাথে কথা বলেও জানতে চেয়েছিলেন বান্ধবীর নাম ও বাসার ঠিকানা।  এ সময় তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ কিন্তু মায়ের সেই উদ্বেগ আর সতর্কতা কোনো কাজে এল না। কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাজমিনের সাথে মায়ের সর্বশেষ কথা হয়। কথোপকথনের একপর্যায়ে মা মেয়ের বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। তাঁকে বাসায় ফিরিয়ে আনার কথাও বলেন। কিন্তু এরপর তাজমিনের সাথে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল এবং কারা তার সাথে ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্ব নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মা। বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সেই মেয়ের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে যে বান্ধবীকে ঘিরে মায়ের উদ্বেগ ছিল, তার সাথে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর  
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
আরও পড়ুন
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক
সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিখোঁজের ৩ দিন পর কালনী নদীতে মিলল গৃহপরিচারিকার মরদেহ