ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এনসিপির মিছিলে হঠাৎ ‘শিবির ধর’ স্লোগান, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিলে ‘ধর ধর শিবির ধর’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার পর থেকে ২৮ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর ধর শিবির ধর’, ‘এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, এমন বিভিন্ন স্লোগান।

এ বিষয়ে শনিবার (১ আগস্ট) সকালে এনসিপির সুন্দরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিছিলের মধ্যে শিবির ধর বলে যে স্লোগান দিয়েছে, সে এনসিপির কেউ নয়। এ জন্য আমরা এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে বিবৃতি দিয়েছি।

আরও পড়ুন

এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ডমাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে একটি উসকানিমূলক স্লোগান দেন। বিষয়টি নজরে আসামাত্রই দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে হ্যান্ডমাইকটি কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিবৃতিতে আরও বলা হয়, উক্ত স্লোগান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাপ্রার্থী।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
বিএনপি বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?