বিকল ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের

আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৫:৪৪ পিএম


বিকল ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

বগুড়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। 

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা ও যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার নয়ন (৩৮) এবং একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান (৩৮)। মাসুদুর রহমান পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোনকা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন। দুর্ঘটনায় বাসের আরও অন্তত সাতজন যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এ সময় আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, দ্রুতগতির কারণে বাসচালক বিকল ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission