ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গোসল শেষে আর ফেরা হলো না হামিদের

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম
নিহত হামিদ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সী এক স্কুলছাত্র মারা গেছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ একই এলাকার কাচারিবাগ এলাকার মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল থেকে ফিরে হামিদসহ দুই শিশু গোসল ও সাঁতারের উদ্দেশে টিউব নিয়ে পুকুরে যায়। পরে হামিদের সঙ্গে থাকা শিশুটি গোসল শেষে উঠে এলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন

খোঁজাখুঁজির একপর্যায়ে হামিদের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকচর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামিদ স্কুল থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে ডুবে গিয়ে সে মারা গেছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে এখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
কুষ্টিয়ার দৌলতপুরে ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরে তার একটি পা ভেঙে গেছে। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
আরও পড়ুন
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা