ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
গোরস্তানের ভেতর থেকে বেরিয়ে এলো ‘খ্যাপা’ শেয়াল, নারী-শিশুসহ আহত ১০
গোরস্তানের ভেতর থেকে বেরিয়ে এলো ‘খ্যাপা’ শেয়াল, নারী-শিশুসহ আহত ১০
মেহেরপুরের গাংনী উপজেলায় খ্যাপা শেয়ালের আক্রমণে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
‘সরল বিশ্বাসে’ জুয়েলের সঙ্গে আমবাগানে গিয়ে বিপদে ১২ বছরের শিশু 
‘সরল বিশ্বাসে’ জুয়েলের সঙ্গে আমবাগানে গিয়ে বিপদে ১২ বছরের শিশু 
বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ
বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ
টাঙ্গাইলে কবর খুঁড়ে সাপে কাটা মরদেহকে ‘জীবিত’ করার চেষ্টা, অতঃপর...
টাঙ্গাইলে কবর খুঁড়ে সাপে কাটা মরদেহকে ‘জীবিত’ করার চেষ্টা, অতঃপর...
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
নিখোঁজের দুইদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 
নিখোঁজের দুইদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 
বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত খলিলুর রহমান ওই গ্রামের মৃত আলম মিয়ার ছেলে ও বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন খলিলুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী  নিহতের ফুফাতো ভাই মফিদুল ইসলাম জানান, ঘটনাটি মুহূর্তেই ঘটে যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, খলিলুর রহমান একজন অত্যন্ত ভালো শিক্ষক ও অমায়িক মানুষ ছিলেন। তিনি শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/আইএম
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ 
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।  মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর থানার সুমন (২৬)। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী অপর একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আরও পড়ুন ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সখীপুর থানার এসআই মো. আল মামুন জানান, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আরটিভি/আইএম
মন্ত্রণালয়ে এসি নয়, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধ মন্ত্রী
মন্ত্রণালয়ে এসি নয়, ফ্যান ব্যবহার করি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন,  প্রধানমন্ত্রী আমাদেরও কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিয়েছেন। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি চালাই না, ফ্যান ব্যবহার করি। শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং খামারিদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশকে একটি পর্যায়ে উন্নীত করার জন্য তিনি চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে একটি স্বনির্ভর অর্থনীতিতে পরিণত করা সম্ভব। বাংলাদেশের জনগণের সহযোগিতায় আমরা সফল হব, ইনশা আল্লাহ। মন্ত্রী বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো—দুর্নীতিমুক্ত অবস্থায় আগামী পাঁচ বছরের মধ্যে সীমিত আয় ও সম্পদের ভিত্তিতে বাংলাদেশকে অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করা। সরকার একেবারে শূন্য হাতে যাত্রা শুরু করেছে এমন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে বেহাল অবস্থায় ফেলে গেছে। এমন দেউলিয়া করে গেছে দেশের অর্থনীতি যে, ১৮ বছরে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যেতে পারেনি।  অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজের পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আরটিভি/টিআর
আরও