বিশ্ববাজারে রেকর্ডের দোরগোড়ায় সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪০ পিএম


বিশ্ববাজারে রেকর্ডের দোরগোড়ায় সোনার দাম
সংগৃহীত ছবি

বিশ্ববাজারে সোনার দাম অবিশ্বাস্য গতিতে বেড়ে এখন ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডের একদম কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুর্বল মার্কিন ডলার এবং বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা তুঙ্গে উঠেছে। লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৪ হাজার ৪৯৭ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়, যা ৪ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

স্পট মার্কেটে আজ সোনার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮২ দশমিক৭০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ডেলিভারির ফিউচার্স মার্কেটে সোনার দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫১৪ দশমিক ৭০ ডলারে উন্নীত হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন নীতি প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের ডলারের ওপর আস্থা কমে যাওয়াই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

আরও পড়ুন

এদিকে মার্কিন ডলার টানা দ্বিতীয় দিনের মতো দুর্বল অবস্থানে রয়েছে এবং ২০১৭ সালের পর এটিই ডলারের সবচেয়ে বড় বার্ষিক পতনের রেকর্ড হতে যাচ্ছে। সাধারণত ডলার দুর্বল হলে সোনা কেনা সাশ্রয়ী হওয়ায় এর দাম বেড়ে যায়। এছাড়া বিশ্বরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া সোনার বাজারকে আরও উত্তপ্ত করেছে। 

বিজ্ঞাপন

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা জানান, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিয়মিত সোনা মজুদ করছে। এর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারের ওপর অবরোধ জারির নির্দেশ দেওয়ায় বৈশ্বিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এই যুদ্ধাবস্থা ও নিষেধাজ্ঞার আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে সোনা ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission