দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৯:০০ এএম


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সমন্বয়ে বুধবার (৭ মে) সকাল থেকে নতুন দাম কার্যকর করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও খাঁটি রুপার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম বেড়েছে ১৭৫ টাকা।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে, ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে, গত ৫ মে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম, ২২ ক্যারেট: ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা,১৮ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা,সনাতন পদ্ধতি ৩ হাজার ৪৪১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৪ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২০ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission