ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কোরবানির চামড়া সংরক্ষণে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:১৬ পিএম
লবণ প্রয়োগ করা হচ্ছে পশুর চামড়ায় : ছবি আরটিভি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জাতীয় সম্পদ রক্ষা, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রথমবারের মতো মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা।

শুক্রবার (২৯ মে) আনসার সদর দপ্তরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের চামড়া শিল্পের অন্যতম প্রধান মৌসুম হচ্ছে ঈদুল আজহা। প্রতিবছর সংগৃহীত মোট চামড়ার প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ এ সময় সংগ্রহ করা হয়। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বছরে প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে।

আরও পড়ুন

তবে সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় খুলনা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের আওতাধীন ২৯টি জেলায় ৪ হাজার ১৫৩ জন ভিডিপি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় পরিচালিত প্রশিক্ষণে চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি, পরিষ্কারকরণ, লবণ প্রয়োগ, সংরক্ষণ ও পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

ঈদের দিন থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা নিজ নিজ এলাকায় কোরবানির স্থানে উপস্থিত থেকে সাধারণ মানুষকে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেন। চামড়ায় যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করতেও তারা ভূমিকা রাখেন।

তিনি আরও জানান, একটি মাঝারি বা বড় গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ২ থেকে ২.৫ কেজি লবণ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া চামড়া ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ, মাংস ও চর্বি পরিষ্কার এবং দ্রুত ট্যানারিতে পাঠানোর বিষয়েও জনসচেতনতা বাড়াতে কাজ করছেন ভিডিপি সদস্যরা।

শুধু সংরক্ষণ নয়, স্থানীয় পর্যায়ে পরিবহন ব্যবস্থা সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তারা। বিশেষ করে এতিমখানা ও বিভিন্ন স্টোরিং পয়েন্টে চামড়া সংরক্ষণে যথাযথ লবণ প্রয়োগ নিশ্চিত করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, দেশের ৬০ লাখ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যের এই বিশাল নেটওয়ার্ককে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে চামড়া শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জাতীয় সম্পদ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাদের মতে, পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হলে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দীর্ঘদিনের সংকট অনেকাংশে দূর হবে এবং দেশের চামড়া শিল্প আরও শক্তিশালী ভিত্তি পাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। 
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড।
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
আরও পড়ুন
কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি কেন
ডাবের পানি কতক্ষণ ভালো থাকে, জানুন সংরক্ষণের সঠিক নিয়ম
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল