ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
ফয়সাল রহমান : ছবি সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে অভিজ্ঞ।

এছাড়াও তিনি ব্যাংক খাতে তিন দশকেরও বেশি করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে অভিজ্ঞ।

দীর্ঘ কর্মজীবনে ফয়সাল রহমান প্রাইম ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ক্রেডিট এগ্রিকল ইন্দোসুয়েজে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো, এভিয়েশন এবং টেকসই অর্থায়ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ অর্থায়ন উদ্যোগ সফলভাবে পরিচালনা করেছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ফয়সাল রহমান বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিকসে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন নির্বাহী ও নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং একজন ওমেগা সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনাল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১.৬ শতাংশ। এর মধ্যে গত এক বছরেই বেড়েছে ৭.৬ শতাংশ।
রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার।
৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার
‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার’
চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি চা বাগানগুলোকে লাভজনক ও টেকসই করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার’
বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ায় বাজুস। এর আগে এক দফা দাম বাড়ানো হয়েছিল। দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে মোট ২ হাজার ৭৪১ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে। এদিকে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা প্রতি ভরি। অর্থাৎ, আজকের হিসাবে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ হলে গহনা কিনতে ক্রেতাকে আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে। আরটিভি/ এমএ
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
নিয়োগ দিচ্ছে প্রাইম ব্যাংক, আবেদনের সময় শেষ ২২ জুলাই
ম্যানেজার নিচ্ছে প্রাইম ব্যাংক, আবেদন করুন দ্রুত
নিয়োগ দিচ্ছে প্রাইম ব্যাংক, আবেদন শেষ ২৪ জুন
প্রাইম ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা