ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদের পরদিন রাজধানীতে চড়া সবজির দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০২:১৯ পিএম
ঢাকার কাঁচাবাজারে সবজি। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ছুটির প্রভাবে ঢাকার কাঁচাবাজারের চিত্র বদলে গেছে। বাজারগুলোতে সবজির সরবরাহ কম থাকাই এর প্রভাব পড়েছে দামে। ঈদের আগের তুলনায় অনেক সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২৯ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও, বনশ্রী এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

মহল্লার ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়তেও সবজির সরবরাহ কম এবং দাম বেশি।

তারা বলছেন, ঢাকায় শুক্রবার সব থেকে বেশি সবজি বিক্রি হয়। কিন্তু ঈদের পরের দিন হওয়ায় আজ আড়তে খুব কম মাল এসেছে। আড়তের সব ব্যবসায়ীও নেই। মাল কম আসায় পাইকারিতে বিভিন্ন সবজির দাম অনেক বেড়ে গেছে। তাই খুচরাতেও দাম বাড়তি।

বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, যা ঈদের আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা।

একইভাবে করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ৫০ থেকে ৬০ টাকা ছিল। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। ঈদের আগে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

দাম বাড়ার এই তালিকায় রয়েছে কাঁচা মরিচ ও শসাও। ঈদের আগে ২০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রামপুরার সবজি বিক্রেতা কায়সার বলেন, ঈদের কারণে অনেক আড়ত বন্ধ। গ্রাম থেকে সবজিবাহী ট্রাকও অনেক কম এসেছে। এ কারণে সবজির সরবরাহ কমে গেছে। আড়তে অল্প সবজি এসেছে। তাই সবজির দাম একটু বেশি। দু-একদিন পর আবার স্বাভাবিক হবে।

তিনি বলেন, বৃহস্পতিবার ঈদ গেছে, আজ শুক্রবার না হলে আমিও দোকান খুলতাম না। ঢাকার বেশিরভাগ মানুষ শুক্রবার বাজার করে। তাই ঈদের পরের দিন হলেও কিছু বিক্রি হবে, এই আশায় সবজি নিয়ে এসেছি।

ভ্যানে সবজি বিক্রি করা টিটু মিয়া বলেন, আড়তে সবকিছুর দাম বেড়ে গেছে। এ কারণে খুচরাতেও আজ সবজির দাম একটু বেশি। ঈদের আগের তুলনায় প্রায় সব সবজির দাম কেজিতে ২০ টাকার মতো বেড়েছে।

তিনি বলেন, আমি ৭ বছর ধরে ঢাকায় ব্যবসা করছি। কোরবানির ঈদের পর কয়েকদিন সবজি বিক্রি খুব কম হয়। আজ যেহেতু শুক্রবার, তাই কিছু বিক্রি হবে বলে আশা করছি। এ জন্য অল্প কিছু মাল নিয়ে এসেছি। আড়তেও মাল কম এসেছে।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল হোসেন বলেন, ঈদের পর বাজারে এসেছি। দেখি সবকিছুর দাম বাড়তি। কোরবানির পরও তো সংসার চালাতে হয়। শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। তাই কিছু সবজি কিনতে আসলাম।

মালিবাগ হাজীপাড়া বৌবাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ ব্যবসায়ী দোকান খোলেননি। অল্প কয়েকজন সবজি নিয়ে বসে আছেন। একই অবস্থা দেখা যায় খিলগাঁও তালতলায়।

খিলগাঁও তালতলা থেকে টমেটোসহ কিছু সবজি কেনা কামাল মোশাররফ বলেন, ঈদের আগে এক কেজি পাকা টমেটো কিনেছিলাম ৮০ টাকা দিয়ে। আজ সেই টমেটোর দাম ১২০ টাকা রেখেছে। ঈদের আগে ঢ্যাঁড়স কিনেছিলাম ৬০ টাকা কেজি, আজ ৮০ টাকা কেজি কিনতে হলো। এভাবে সব কিছুর দাম বেড়ে গেছে।

তিনি বলেন, কোরবানি দিয়েছি। বাসায় মাংসের কয়েক পদ রান্না হয়েছে। কিন্তু শুধু মাংস দিয়ে কতোবার খাওয়া যায়। একটু সবজি না খেলে তো অসুস্থ হয়ে পড়বো। তাই কিছু সবজি কিনে নিয়ে যাচ্ছি।

সবজি বিক্রেতা মো. বকুল বলেন, ঈদের পর সবজির দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। এতে সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। সেই হিসেবে ঈদের পরের দিন সবজির দাম তুলনামূলক কম বেড়েছে।

তিনি বলেন, এখন সবজির চাহিদা তুলনামূলক কম। ঈদের জন্য ঢাকার বেশিরভাগ মানুষ গ্রামে রয়েছেন। ঢাকায় যারা আছেন, সবার বাসায় মাংস আছে। আরও কয়েকদিন সবজির চাহিদা কম থাকবে। সবজির চাহিদা বাড়লে আমার ধারণা দাম আরও বেড়ে যাবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। 
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড।
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
আরও পড়ুন
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা