নুসরাতের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের লুঙ্গি ডান্স

বিনোদন ডেস্ক

রোববার, ০৪ জুলাই ২০২১ , ১১:০৮ এএম


নুসরাতের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের লুঙ্গি ডান্স
বিয়ের অনুষ্ঠানে নিখিল।

নায়িকা-সংসদ নুসরাত জাহান ও নিখিল জৈনের দাম্পত্য ভাঙা নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। নায়িকা বিবৃতি দিয়ে নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে ‘অবৈধ’ ঘোষণা করেন।

জানা গেছে, নুসরাত-নিখিলের বিয়ে নাকি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রি করাই হয়নি। নুসরাতের সঙ্গে সব সম্পর্ক মিটিয়ে ফেলতে আলিপুর আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল। এ মাসেই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

এদিকে বিতর্ক ভুলে এখন নিখিল মজে রয়েছেন পারিবারিক বিয়ের আসরে। পরিবারের বিয়ের অনুষ্ঠান রীতিমতো মাতিয়ে রেখেছেন নিখিল। তার ‘রাউড়ি’ অবতার দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। বিয়ের আসরে একদল নারীর সঙ্গে দক্ষিণ ভারতীয় ডান্স ট্রাকের সঙ্গে তাল মেলালেন নিখিল।

ছবিতে দেখা যায়, একদম সাউথ ইন্ডিয়ান বেশেই হাজির নিখিল। তার পরনে ভেস্তি, সাদা শার্ট আর কাঁধে সোনালি জরির দেওয়া সাদা উত্তরীয়। শাহরুখ খানের ‘লুঙ্গি ডান্স’ তালে মন খুলে নাচলেন নিখিল।

ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়েছে এই ঝলক, যা মুহূর্তেই ভাইরাল। এই দেখেই স্পষ্ট বিতর্ক ভুলে জীবনকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন নিখিল। ইনস্টা স্টোরির ক্যাপশনে নিখিল লিখেছেন ‘বোনেদের সঙ্গে ভাইয়ের নাচ’।

গুঞ্জন চাউর হয়েছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন এক নারী এসেছে নিখিলের জীবনে। অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ত্রিধা জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তার ঘনিষ্ঠতা নেই, তবে স্কুলজীবনের পরিচিত তারা।

হিন্দুস্তান টাইমস থেকে পরিমার্জিত।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission