ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েন ভাবনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০১:৪২ পিএম
আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কনেও নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। বিশেষ করে কাককে ঘিরে তার ভালোবাসা ও আঁকা ছবি নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনা-সমালোচনা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আশনা হাবিব ভাবনা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং কাকের প্রতি তার গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।

নিজের অভিনীত সিনেমা পায়ল নিয়ে তিনি অংশ নেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লাল গালিচায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে তিনি বেছে নেন সবুজ বেনারসি গাউন। তবে পোশাকের পাশাপাশি আলোচনায় আসে তার ‘কাক প্রীতি’।

ভাবনা বলেন, ভালোবাসার উৎপত্তি ব্যাখ্যা করে বোঝানো যায় না। পুরান ঢাকায় বেড়ে ওঠার কারণে ছোটবেলায় সবচেয়ে বেশি যে পাখিটি দেখেছেন, সেটি ছিল কাক। আর প্রথম দেখা সেই পাখির প্রেমেই তিনি পড়ে যান।

কাক নিয়ে সামাজিক মাধ্যমে নানা ট্রল ও মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, কাককে কেন্দ্র করে তিনি ছবি আঁকেন এবং বিদেশের মাটিতেও এই ভালোবাসাকে তুলে ধরেছেন।

তার ভাষায়, আপনারা যে এই ‘কাক কাক’ করেন, আমি চাই বরং তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।

সমালোচকদের উদ্দেশ্যে ভাবনা বলেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী নন। সবকিছু তিনি সৃষ্টিকর্তা ও প্রকৃতির ওপর ছেড়ে দেন। তার বিশ্বাস, প্রকৃতির বিচারই সবচেয়ে কঠিন।

আরও পড়ুন

এদিকে মস্কো উৎসবে বেনারসি গাউন পরার কারণ ব্যাখ্যা করে ভাবনা বলেন, বিদেশে গেলে তিনি নিজেকে শুধু ব্যক্তি ভাবনা হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই দেখেন। সবুজ বেনারসির মাধ্যমে তিনি বাংলাদেশের পতাকার আবহ তুলে ধরতে চেয়েছেন। পাশাপাশি তার প্রত্যাশা, দেশীয় বেনারসি যেন শুধু বিয়ের পোশাকে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা
ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা
আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা
ঠান্ডা কি শেষ হয়ে গেছে, প্রশ্ন ভাবনার