ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:৪৯ পিএম
সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাস জীবনে ব্যস্ত সময় পার করছেন। তবে ব্যস্ততার মাঝেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত শেয়ার করে থাকেন। এবার থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু পুরনো স্মৃতিময় মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই তারকা।

image

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় বেশ স্বচ্ছন্দ ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে আছেন প্রভা। হালকা নীল রঙের পোশাকে তার উপস্থিতি সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে।

ছবিগুলোর ক্যাপশনে প্রভা লেখেন, সমুদ্র আর আমি, পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়। তার এই পোস্টে ভক্তদের মধ্যে নস্টালজিক অনুভূতি তৈরি হয় এবং অনেকেই মন্তব্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন।

image

একজন অনুরাগী লেখেন, লাইফস্টাইল দেখে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আরেকজন মন্তব্য করেন, চমৎকার দৃশ্য আর দারুণ মুহূর্ত।

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’সহ আরও অনেক জনপ্রিয় কাজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরও পড়ুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা