ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ আলোচনায় শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ে!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
ফাইল ছবি

কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন প্রিয়াঙ্কা। এর মধ্য দিয়ে নিক জোনাসের সঙ্গে যে বিচ্ছেদের গুঞ্জন ছিল, তাতে আপাতত ছেদ পড়েছে। তবে, এর মধ্যেই হঠাৎ আলোচনায় বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার গোপন বিয়ের খবর।

মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, একসঙ্গে কাজ করার আগেই শাহরুখের প্রতি আলাদা টান ছিল প্রিয়াঙ্কার। এ বিষয়ে অবশ্য কেউই কখনও কিছু বলেননি প্রকাশ্যে। প্রিয়াঙ্কাকে বরাবরই তাকে সহশিল্পী বলেই উল্লেখ করেছেন শাহরুখ।

বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ মজার ছলে বলেছিলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে তারকা মনে করলেও প্রিয়াঙ্কা তাকে শুধু সহ-অভিনেতা হিসেবেই দেখেন। ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে তারও আগে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের পরিচয় ছিল।

ফারহানের ‘ডন’-এর পর তার সিক্যুয়েলের সেটেই নাকি শাহরুখ এবং প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন। সেটি ছিল ২০১১ সাল। ‘ডন-২’ ফিল্মের খাতিরে দুজন বিভিন্ন ফটোশুটে একসঙ্গে সময় কাটিয়েছেন। শুটিংয়ের বাইরেও নাকি তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেসব ছবিও ধরা পড়েছে বলি-পত্রিকার ক্যামেরায়।

‘ডন টু’-এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি পুরোপুরি বদলে গিয়েছিল। ইন্ডাস্ট্রির বহু পরিচালক-প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। এক সময় আইপিএলে শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি, শাহরুখের বাড়িতেও প্রিয়াঙ্কা প্রায়শই যেতেন বলে জল্পনা রয়েছে। অস্বীকার করলেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি।

বলিউডপাড়ার লোকজন তো এ-ও বলেন, শাহরুখের কথায় নাকি নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর। অথচ সে সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে নাকি প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না। সে পার্টিতে প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে তার গালে চুম্বন এঁকে দিয়েছিলেন শাহরুখ। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। তবে তা নেহাতই সৌজন্যের খাতিরে করা বলে প্রিয়াঙ্কা যতই উড়িয়ে দিন না কেন, দু’জনের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ নিয়ে কানাঘুষা করার লোকের অভাব হয়নি।

এসব দেখে নাকি রেগে গিয়েছিলেন শাহরুখ-পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ? তা নিয়ে প্রকাশ্যেই নাকি স্বামী-স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। অনেকে তো বলেন, গৌরীর কথাতেই নাকি করণসহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করে।

আরও পড়ুন

‘ডন ২’-র পর প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ। এর পেছনেও নাকি গৌরীর হাত রয়েছে। এমনকি, প্রিয়াঙ্কার সঙ্গে ফের বড়পর্দায় দেখা গেলে বিবাহ বিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাদশা নাকি নিজের ভাবমূর্তি রক্ষায় গৌরীর দাবি মেনে নিয়েছিলেন। এক সময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ‘সালুট’ নামে একটি বায়োপিক করার কথাও উঠেছিল। তবে সে ফিল্মে শাহরুখকে দেখেই নাকি পিছিয়ে যান প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে হলিউডেও কম সাফল্য পাননি তিনি। ২০১৫ সালে কোয়েন্টিকো সিরিজের হাত ধরে তার যাত্রা শুরু। তার পর থেকে দু-একটি বাদে হলিউডেই কাজ করছেন তিনি।

হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে। শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা এক সময় একটি চ্যাট শো-তে কার্যত স্বীকার করে নেন প্রিয়াঙ্কা। সে সময় একটি জ্যাকেট দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন। একই রকম জ্যাকেট শাহরুখকেও পরতে দেখা গেছে!

অনেকে বলেন, প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন। তাই ওই সময়ে কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করেছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তবে সত্যি-মিথ্যে যা-ই হোক না কেন, ‘ডন-২’-এর পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’এ সাপের হানা
শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’
সবাইকে টপকে শীর্ষে শাহরুখ, পিছিয়ে গেলেন বিরাট কোহলি