যে কারণে মাহিকে বিয়ে করলেন রাকিব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ০৬:৫৮ পিএম


যে কারণে মাহিকে বিয়ে করলেন রাকিব

দেড় মাস আগে (১৩ সেপ্টেম্বর) চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিয়ে করেছেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিব (রাকিব সরকার)। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

মাহিকে বিয়ের প্রায় ১৪ বছর আগে প্রেম করে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এক আইনজীবীর মেয়েকে বিয়ে করেছিলেন রাকিব। সেই সংসারে দুই সন্তানের জনক তিনি। এর মধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলে সোয়াইব (১০) ও মেয়ের নাম সাইয়ারা (৪)। রাকিবের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কি না, সেটি এখনও জানা যায়নি।

মাহি-রাকিবের বিয়ের পর থেকেই বেশ আলোচনা-সমালোচনা চলতে থাকে। অনেকেই তাদের বিয়ের সঙ্গে জড়িয়ে দেন ‘পরকীয়া’ চর্চা। সে সময় রাকিব কোনো কথাই বলেননি, চুপ ছিলেন মাহিও। তারা নিজেদের মতো সংসার গুছিয়েছেন। এরই মধ্যে কেটে গেছে দেড় মাস। অবশেষে নীরবতা ভেঙেছেন রাকিব। স্পষ্ট জানিয়েছেন- পরকীয়া করেননি, আলোচনা করেই নায়িকাকে বিয়ে করেছেন তিনি।

গেল বুধবার (৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রথম সংসার প্রসঙ্গে রাকিব লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সবকিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে।’

সন্তানদের ভবিষ্যত প্রসঙ্গে তিনি জানান, ‘আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারব, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং, যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।’

মাহিকে বিয়ে প্রসঙ্গে রাকিবের ভাষ্য, ‘দ্বিতীয় বিয়ে জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

এনএস/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission