ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:০১ পিএম
দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। ছবি: সংগৃহীত

বিয়ের দশ বছর পর মা-বাবা হলেন ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং অভিনেতা বিবেক দাহিয়া। যমজ পুত্রসন্তানের এসেছে তাদের কোলে।

মঙ্গলবার (২৬ মে) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সুখবরটি জানান তারা।

আরও পড়ুন

এ তারকা জুটি ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, ডাবল নাও।

এছাড়া অভিনেতা বিবেক লিখেছেন, অবশেষে অপেক্ষার অবসান হলো। “দ্য বয়েজ” এসে গেছে। জীবন এখন আগের থেকেও বেশি সুন্দর। দিব্যা আর আমি জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দশ বছরের দাম্পত্য জীবন পেরিয়ে সন্তানসুখ পেলেন তারা। সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নিতেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় ৬ মাস পর মা-বাবা হতে যাওয়ার খবর দিয়েছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। তারা ঘোষণা দেয়ার আগ পর্যন্ত কেউ টেরও পায়নি বিষয়টি। তবে অভিনেত্রী অবশ্য জানিয়েছিলেন, জুনের দিকে তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। একইসঙ্গে তিনি বলেছিলেন, বিবেক এবং আমি এখনই সন্তান চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা ধন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিয়ে হয় ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কার। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে সন্তান না নেয়ার কারণে একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের ঘরে জন্ম নিল চার যমজ ছেলে
যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ