ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন প্রজন্মের শিল্পীদের জন্য যে পরামর্শ দিলেন ঐশ্বরিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:২৯ পিএম
কানের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন।ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এসময় তিনি নতুন প্রজন্মের শিল্পীদের জন্য উদ্দেশে গভীর ও স্পষ্ট বার্তা দেন।

ভারতীয় গণমাধ্যম ব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, একজন শিল্পীর কাছে প্রতিটি দিনই নতুন দিন। সৃজনশীলতার মাধ্যমে নিজেকে আবিষ্কার করার প্রক্রিয়া চলতেই থাকে।

তিনি বলেন, দর্শকের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। প্রশংসার জন্য ধন্যবাদ। কিন্তু আমি সত্যিই মনে করি, শিল্পের জগতে কিংবা আপনি যে জগৎই বেছে নেন না কেন, আপনার যাত্রাটা একান্তই ব্যক্তিগত। আপনার অভিজ্ঞতাগুলোই আপনাকে সমৃদ্ধ করবে এবং বুঝতে সাহায্য করবে, আপনি কোন সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, সবার জন্য সবকিছু এক রকম কাজ করে না। তাই আপনার জন্য কী কাজ করবে, কোনটা ঠিক বা ভুল-তা আপনি আগে থেকে জানবেন না।

এরপর তিনি নতুন শিল্পীদের উদ্দেশে নিজের পরামর্শ দিয়ে বলেন, আমি শুধু এটুকুই বলতে চাই, নিজের আবেগ খুঁজে বের করুন এবং নিজের সিদ্ধান্তের প্রতি সৎ থাকুন। আপনাকেই নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। কারণ, শেষ পর্যন্ত নিজের পাশে আপনাকেই দাঁড়াতে হবে। আপনার চারপাশে কী হচ্ছে, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর বর্তমান পৃথিবীতে অনেক কিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয়।

ঐশ্বরিয়ার মতে, এই অতিরিক্ত ‘ম্যানুফ্যাকচারড’ বাস্তবতায় শিল্পের আসল জাদু অনেক সময় হারিয়ে যায়। তিনি বলেন, এই যাত্রায় নিজেকে আবিষ্কার করার যে আনন্দ, যে জাদু, সেটা তখন আর থাকে না। আপনাকে সত্যিকারের জীবনের অভিজ্ঞতার মধ্যে থাকতে হবে, জীবনকে অনুভব করতে হবে, তারপর সেই অভিজ্ঞতাকে আপনার শিল্পে নিয়ে আসতে হবে। তাই আপনি যেমন, নিজের প্রতি সেভাবেই সত্য থাকুন। নিজের কাছে নির্মমভাবে সৎ থাকুন।

অভিনেত্রী আরও বলেন, একজন শিল্পীর সব সময় শেখার জন্য মুখিয়ে থাকা উচিত। পুরো যাত্রাটা মন খুলে উপভোগ করতে পারলে জীবনের অন্য সবকিছু নিজে থেকেই ঠিক জায়গায় এসে যাবে।

এবার ছিল কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ২৪তম বছর। ২০০৩ সাল থেকে একটি প্রসাধন প্রতিষ্ঠানের হয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন কান উৎসবের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি। এবারও কানের লালগালিচায় হাজির হন ঐশ্বরিয়া। এবারের উৎসবে প্রথমবারের মতো তার মেয়ে আরাধ্য বচ্চনকেও মায়ের সঙ্গে লালগালিচায় দেখা গেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
কানে ঐশ্বরিয়ার অল-হোয়াইট লুক, নজর কাড়ল নতুন হেয়ারস্টাইল
পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের
অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার উষ্ণ ভালোবাসা