বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি চলচ্চিত্র শিল্পীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করছে। আসছে ১৫ জুন রমনার পুলিশ কনভেনশন হলে উপস্থিত হবেন বিভিন্ন প্রজন্মের শিল্পী কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা।
কমিটির সভাপতি মিশা সওদাগর ও কার্যনির্বাহী সদস্য সাইমন সাদিক বৃহস্পতিবার দুপুরে আরটিভি অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।
সভাপতি মিশা বলেন, রোজার মাসে প্রিয় মানুষগুলোকে একত্রিত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। একটা দিন উৎসব মুখর পরিবেশে আমাদের শিল্পী ভাই-বোনদের নিয়ে ইফতার করতে চাই। এরই মধ্যে শিল্পী সমিতি তালিকাভুক্ত সকল শিল্পীদের দাওয়াত দেয়া শুরু হয়েছে।
সাইমন বলেন, অনুষ্ঠানে এবার আলাদা করে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি থাকবেন না। তবে প্রবীণ শিল্পীদের জন্য আলাদা চেয়ার সংরক্ষিত রাখব, যাতে করে উনাদের আসার পর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে না হয়। এছাড়া অনুষ্ঠান সমিতি সদস্য ছাড়াও চলচ্চিত্রের বিভিন্ন মানুষরা আমন্ত্রিত থাকবেন।
অনুষ্ঠানটিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পুলিশের আইজি কেএম শহীদুল হক খান থাকার কথা রয়েছে। গেলো ৫ মে শিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মিশা সওদাগর ও সেক্রেটারি জায়েদ খান নির্বাচিত হন।
এইচএম




