ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

\'অল্প বয়সে বিয়েই জীবনের বড় ভুল\'

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হঠাৎই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অল্প বয়সে আবেগের বশে নেওয়া বিয়ের সিদ্ধান্ত ছিল তার জীবনের বড় ভুল।

অপু বিশ্বাস বলেন, খুব কম বয়সে আবেগের তাড়নায় তিনি বিয়ে করেছিলেন। তখন জীবনের অনেক বিষয় বোঝার মতো পরিণত বয়স হয়নি। পরে তিনি বুঝতে পারেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিণত হওয়া জরুরি। তার ভাষায়, পরিণত বয়স না হওয়া পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ প্রায় নয় বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি অনুষ্ঠানে হঠাৎ সেই বিয়ের কথা প্রকাশ করেন তিনি। পরে নানা ঘটনার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিচ্ছেদ হয়।

এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে মায়ের সঙ্গেই থাকে। তবে বিভিন্ন উৎসব ও বিদ্যালয়ের ছুটিতে সে বাবার বাসায় গিয়ে দাদা–দাদির সঙ্গে সময় কাটায়।

আরও পড়ুন

সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, অতীতের জন্য তার কিছুটা অনুশোচনা থাকলেও সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছেন। এখন তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত মনে করেন। আগের মতো আবেগপ্রবণ না হয়ে এখন তিনি কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান।

আবার বিয়ে করার বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি এই অভিনেত্রী। রহস্য রেখে তিনি বলেন, এখনই এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় তিনি নেই। তার এই মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কি ভবিষ্যতে আবারও বিয়ের পিঁড়িতে বসতে পারেন অপু বিশ্বাস?

কাজের দিক থেকে কিছুটা অনিয়মিত হলেও বিভিন্ন পণ্যের প্রচারণা, শোরুম উদ্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, আসন্ন কোরবানির ঈদে তার অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অপু বিশ্বাস।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
কেন অনামিকাতেই পরানো হয় বিয়ের আংটি
কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত!
প্রাপ্তবয়স্ক ছেলেকে ফেলে দ্বিতীয় বিয়ে করেন বাবা-মা, হতাশায় কূপে ঝাঁপ তরুণের
হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার