প্রতিদিন দুইশো প্রেমের প্রস্তাব পান শিরিন শিলা (ভিডিও)

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ , ০৭:৩৯ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। অভিনয়ের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডেই আলোচনায় থাকেন তিনি। কিছুদিন আগে জানিয়েছেন বরিশালের ছেলে বিয়ে করবেন না। এবার জানালেন প্রতিদিন দুইশো প্রেমের প্রস্তাব পান এই নায়িকা। 

বিজ্ঞাপন

বরিশালের কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি বলেন, মনের মানুষ পেলেই বিয়ে করব। কিন্তু বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না। আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে সেখানে আমি বিয়ে করব না।

প্রেমের বিষয়ে শিরিন শিলা বলেন, প্রতিদিন দুইশো প্রেমের অফাই পাই। আসলে দুইশো কেনো দুই হাজার প্রেমের প্রস্তাব পেলেও আমার কিছু যায় আসে না। আমি যেহেতু একজন অভিনেত্রী সে ক্ষেত্রে অনেকেই আমাকে ভালোবাসে, বিয়ের প্রস্তাব দেন। আসলে আমি এখনও আমার মনের মত মানুষ খুঁজে পাইনি। 

বিজ্ঞাপন

নিজের নতুন ছবি মুক্তি নিয়ে শিরিন শিলা বলেন, আগামী ১৯ তারিখ বাংলাদেশের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরই মধ্যে বাইরের সিনেমাও একই দিনে মুক্তি দেয়া হচ্ছে। এ ধরনের পলিটিক্স করে ভালো সিনেমা দমানো যাবে না। ‘শেষ বাজি’ সিনেমা নিয়ে বাজি ধরতে চাই যে, এটি দর্শকদের খুবই ভালো লাগবে। 
 
অভিনেত্রী যোগ করেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা খারাপ, হলের সঙ্কট, সিনেমা খুবই কম মুক্তি পাচ্ছে। এরমধ্যে এমন ধরনের পলিটিক্স গ্রহণযোগ্য নয়। যখনই আমরা বড় বাজেটের একটি বড় সিনেমা নিয়ে আসি, তখনি আমদানিকৃত সিনেমা এর মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। বিষয়টি খুবই দুঃখজনক।

প্রসঙ্গত, ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন শিরিন শিলা। তবে প্রথম সিনেমায় নায়িকা হিসেবে নয় একটি পার্শ্বচরিত্র ও আইটেম গানে পারফর্ম করেন তিনি। সম্প্রতি মনতাজুর রহমান আকবর পরিচালিত  ‘ঘর ভাঙা সংসার’ সিনেমাতে অভিনেতা ডিপজলের সঙ্গে জুটি বেধেছেন এই অভিনেত্রী।  
 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission