‘নায়ক’ সিনেমার নায়িকা কোন নবাগত?

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১১ নভেম্বর ২০১৭ , ০৩:১৭ পিএম


‘নায়ক’ সিনেমার নায়িকা কোন নবাগত?

মাহিয়া মাহি, অপু বিশ্বাস, বুবলী, পরীমণি তারা কেউ নন, ‘নায়ক’ ছবির নায়িকা হচ্ছেন কোনো নতুন মুখ। ক’দিন ধরেই চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর এই ছবিতে কে হতে যাচ্ছেন নায়িকা তা নিয়ে চিত্রপাড়ায় বেশ আলোচনা হচ্ছে।

শোনা যাচ্ছে, গল্পের প্রয়োজনেই ছবিতে নতুন কাউকে নেয়া হবে। ছবিটির সঙ্গে জড়িত বেশ কয়েকটি সূত্র থেকে বিষয়টি জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও এ নিয়ে চলছে আলোচনা।

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান কম বাজেটের ছবি বানান না- ইন্ডাস্ট্রির সবারই কম বেশি জানা। আর তাদের ছবি মানেই বড় আয়োজন ভিন্নধর্মী গল্প। এছাড়া তারকা শিল্পী ছাড়া ছবি নির্মাণেরও নজির নেই তাদের। বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরো বেশ কিছু ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন ইস্পাহানী আরিফ জাহান নির্মাতা জুটি।

আর তাইতো তাদের নতুন ছবির নায়িকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। আগেই নির্মাতারা বলেছিলেন নায়িকা নিয়ে চমক দেবেন তারা। আর এই আলোচনায় বেশ কজন নতুন মুখের নাম নিয়ে কথা চলছে চিত্রপুরীতে। তাদের মধ্যে রয়েছেন নবাগত সানাই, অধরা খান, তানজিন তিশা, আলভিরা ইমু, রাহা তানহা খান, নীলা। জানা গেছে, এই ছয়জনের মধ্যে যেকোনো একজনকে ‘নায়ক’ ছবির নায়িকা হিসেবে বেছে নেবেন নির্মাতারা।

আর এই ছয় নায়িকার মধ্যে সানাই চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে রয়েছে প্রতিশোধ, প্রতীক্ষা, ভালোবাসা টোয়েন্টিফোর/সেভেন, সুপ্ত আগুন ছবিগুলো। শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অধরা খান। এই নির্মাতার ‘মাতাল’ নামে আরো একটি ছবির কাজ করছেন তিনি। ‘নায়ক’ ছবির নায়িকা হবার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন তিনিও।

কদিন আগেই ভিসা জটিলতায় ‘ভবঘুরে’ ছবি থেকে বাদ পড়েছেন তানজিন তিশা। তার নামটিও আসছে নায়িকা হিসেবে। নবাগত নায়িকা আলভিরা ইমুর ‘গোপন সংকেত’ ছবির শুটিং প্রায় শেষদিকে। আরো বেশ কয়েকটি ছবি আছে তার হাতে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা যায়! 

‘রূপ’ ছবিতে অভিনয় করেছেন গ্লামারাস রাহা তানহা খান। তার রয়েছে আরো কয়েকটি ছবি। বাপ্পীর নায়িকা হিসেবে তার নামটিও আসছে। এই তালিকায় অবস্থান করছে মুক্তি প্রতীক্ষিত ‘গহীন বালুচর’ এর অভিনেত্রী নীলার নামও। সুতরাং কে হচ্ছেন এ ছবির নায়িকা? নির্মাতা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এমনটাই জানিয়েছেন। ততক্ষণ বা ততদিন শুধুই অপেক্ষা। 

এম/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission