ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কেন আড়ালে চলে গেলেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
কেন আড়ালে চলে গেলেন সেই অভিনেত্রী। ছবি: সংগৃহীত

একসময় সিনেমা ও টেলিভিশনের দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতিও এসেছে তার ঝুলিতে। অথচ সেই রোহিণী হট্টঙ্গডি হঠাৎ করেই টেলিভিশন থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সেই সিদ্ধান্তের কারণ ও অতীতের কিছু অজানা অধ্যায় তুলে ধরলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

মঞ্চ, সিনেমা ও টেলিভিশন-তিন মাধ্যমেই সমান দক্ষতায় অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেছিলেন রোহিণী হট্টঙ্গডি। রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ‘গান্ধী’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বাফটা পুরস্কার জেতেন তিনি। অন্যদিকে, ১৯৮৪ সালের ছবি ‘পার্টি’-র জন্য পান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

৭৫ বছর বয়সেও তিনি স্পষ্টভাষী ও আত্মবিশ্লেষণে অকপট। দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিণী জানান, টেলিভিশনের লাগাতার চাপই তাকে দূরে ঠেলে দিয়েছে।

তার কথায়, আমাদের সময়ে আলাদা করে জিমে যাওয়ার চল ছিল না। কাজই ছিল ব্যায়াম। কিন্তু টেলিভিশনে কাজ মানে ভোরবেলার কলটাইম, রাত ১১টা পর্যন্ত শুটিং, আবার সকাল ৬টায় বেরোনো-এই রুটিন শরীর ও মন দুটোই নিঃশেষ করে দিচ্ছিল।

ব্যায়াম, বিশ্রাম কিংবা নিজের জন্য সময়-কিছুই থাকছিল না বলে জানান তিনি।

শেষ পর্যন্ত স্বাস্থ্য ও মানসিক শান্তির কথা ভেবেই টেলিভিশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

রোহিণীর অভিযোগ, মারাঠি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শৃঙ্খলার অভাব ছিল সবচেয়ে বড় সমস্যা। হঠাৎ ফোন করে সেটে ডেকে নেওয়া, শেষ মুহূর্তে স্ক্রিপ্ট বদল, নতুন দৃশ্য যোগ-এই অনিশ্চয়তা তিনি মানতে পারেননি।

এমন বিশৃঙ্খল পরিবেশে কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না, স্পষ্ট ভাষায় জানান তিনি।

সাক্ষাৎকারে উঠে আসে তার থিয়েটার জীবনের স্মৃতিও। দিল্লির থিয়েটারে কাজ করার সময় হিন্দি উচ্চারণ নিয়ে প্রায়ই ঠাট্টার শিকার হতে হয়েছিল তাকে। কেউ কেউ বলতেন, তার হিন্দিতে ‘পাঞ্জাবিয়ানা’ আছে।

এছাড়াও তিনি শেয়ার করেন ‘শাহেনশাহ’ ছবির সেটে ঘটে যাওয়া এক ঘটনার কথা। ‘মেরে অঙ্গনে মে’ গানের দৃশ্যে অমিতাভ বচ্চনের অভিনয় দেখে বিস্মিত হয়ে তিনি মন্তব্য করে ফেলেন।

আরও পড়ুন

“আমি শুধু বলেছিলাম-অমিতাভ বচ্চনের মতো অভিনেতা এমনভাবে নাচবেন কেন! সমালোচনা করার জন্য নয়, বিস্ময় থেকেই বলেছিলাম,” বলেন রোহিণী।

কিন্তু পরে তিনি বুঝতে পারেন, মন্তব্যটি করা ঠিক হয়নি। অমিতাভ বচ্চন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবেই সরে যান।

“আমি ভুল করেছিলাম। তার নীরবতাই তার মহত্ত্ব-ওটাই আমাকে আজও ভাবায়,” স্বীকার করেন রোহিণী হট্টঙ্গডি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি