ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।

আব্দুল লতিফ বাচ্চু তার বিচক্ষণ কর্মকান্ডে বহুল প্রসংশিত। বিভিন্ন সময় সরকার তাকে সেন্সর (সার্টিফিকেশন বোর্ড), জুরিবোর্ডে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়।

আরও পড়ুন

এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ তার উল্লেখযোগ্য সিনেমা। ক্যারিয়ারে বাচসাস ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুক্রবার শিল্পকলায় দুই পাখি ও নন্দিনীর উদ্বোধনী মঞ্চায়ন
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কবিতা ‘দুই পাখি’ ও নাটক ‘রক্তকরবী’ অবলম্বনে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। দলটির ২৮তম প্রযোজনা এটি। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। নাটকটিতে উঠে এসেছে স্বাধীনতা, বন্দিত্ব, মানবতা, শোষণ ও মুক্তির আকাঙ্ক্ষার নানা দিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ।  আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা, মঞ্চসজ্জায় শাওন আকন্দ ও কোরিওগ্রাফি সুমন আহমেদ। আগামীকাল ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। আরটিভি/এসআর
শুক্রবার শিল্পকলায় দুই পাখি ও নন্দিনীর উদ্বোধনী মঞ্চায়ন
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরও পড়ুন
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু 
মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী সৌকার জানকী