ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভিড়ের মধ্যে সোহমকে হরলিক্স খাওয়াতে চাইলেন নারী, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: আরটিভি

'একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব'- এই কথা শুনলে মনে পড়বে টলিউড তারকা সোহম চক্রবর্তীর কথা। জনপ্রিয়তাও পেয়েছেন অনেক, তবু যেন পিছু ছাড়েনি ছোটবেলায় বলা সেই ডায়লগ। ‘ছোটবউ’ সিনেমার বছর চারেকের ছেলেটির বলা এই দৃশ্য আজও মনে আছে ভক্তদের। আর এবার কলকাতার ভোটের মাঠে। প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর পিছু নিয়ে হাজির হন এক নারী, হাতে হরলিক্স। আর তারপর যা হলো, সেটাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভাইরাল গল্প।

হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, নদীয়ার করিমপুরে প্রচারে বেরিয়েছেন সোহম। দলীয় কর্মীদের ভিড়ের মধ্যেই হঠাৎ এক নারী সামনে এসে দাঁড়ান হাতে বাটি, পানি আর হরলিক্সের প্যাকেট। কাঁচি দিয়ে প্যাকেট কেটে, পানি মিশিয়ে তিনি তৈরি করতে শুরু করেন হরলিক্স। তবে সোহম বারবার না করেন, হাত নেড়ে বোঝানোর চেষ্টা করেন এটা না করলেই ভালো হয়। কিন্তু ওই নারী বলেন, ছোটবেলা থেকে আপনার অভিনয় দেখছি, আজ আপনাকে এটা খেতেই হবে। পরিস্থিতি সামাল দিতে শেষমেষ সোহম হেসে বলেন, এখানে তো ছোট বাচ্চারা আছে, ওদের দিন।

আরও পড়ুন

মাত্র তিন বছর বয়সে শিশু শিল্পী হিসেবে টলিউডে যাত্রা শুরু করেন সোহম চক্রবর্তী। আর ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ছোট বউ’-তে অভিনয় করে নিয়ে দর্শকের মনে জায়গা করে নেন। ২০০৭ সালে রাজ চক্রবর্তীর ‘চাঁদের বাড়ি’ দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে ফেরেন। ২০০৯ সালের ‘প্রেম আমার’ সিনেমাটি তার ক্যারিয়ারে মাইলফলক হয়ে দাঁড়ায়। এরপর বহু জনপ্রিয় সিনেমায় নাম লেখালেও হরলিক্স বয় হিসেবে আজও তিনি পরিচিত। ২০১৪ সালে রাজনীতিতে যোগ দিয়ে ধীরে ধীরে সক্রিয় মুখ হয়ে ওঠেন। ২০২১ সালে বিধায়ক হন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু