আরটিভিতে শুক্রবারের নাটক

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ , ০৯:৫২ এএম


আরটিভিতে শুক্রবারের নাটক
‘মঙ্গলসূত্র’ নাটকের দৃশ্যে মেহজাবীন।

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর, শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘তোমার আমার প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, অশোক ব্যাপারিসহ আরও অনেকে।

নাটকের গল্পটি গোপা ও নন্দীর। গোপা ও নন্দীর পরিবার একই সাথে থাকে। গোপার পরিবার থাকে একই বাড়ির উপর তলায় আর নন্দীর পরিবার থাকে নিচ তলায়। জন্মের পরপরই গোপা ও নন্দীর পরিবার ঠিক করে গোপা ও নন্দী প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেবে। গোপা আর নন্দী বড় হতে থাকে আর তাদের দুইজনেরও একটু আধটু ভালোবাসার সম্পর্ক তৈরি হতে থাকে।

গোপা ও নন্দীর যখন বিয়ের বয়স ছুঁই ছুঁই তখন গোপার পরিবার ব্যবসায় হুট করে সাফল্য লাভ করে। গোপার পরিবার সিদ্ধান্ত নেয় তারা ঢাকার বিলাসী কোনও এলাকায় চলে যাবে। এর মাঝে গোপার পরিবারের মাঝে একটি পরিবর্তন  দেখা যায়। গোপার পরিবার নন্দীর পরিবারকে একটু হেয় চোখে দেখা শুরু করে।

তাছাড়া গোপার পরিবার নন্দীর সাথে বিয়ের কথা সম্পূর্ণ না করে সপরিবারে প্রত্যাখ্যান করে। গোপা এটি মেনে নিতে পারেনি। গোপা সিদ্ধান্ত নেয় নন্দীকে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু নন্দী গোপাকে মানা করে দেয়। পরিবারের মত ছাড়া নন্দী গোপার সাথে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। গোপা বিষয়টি মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেয় যে সে বিদেশ চলে যাবে। যেই কথা, সেই কাজ। গোপা লন্ডনে চলে যায়। তারপর কেটে যায় ৫ বছর। ৫ বছর পর গোপাকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, যে তার বাবা মারা গেছেন।

শ্রাদ্ধের জন্য গোপা আবার দেশে ফিরে আসে। গোপার বাবা মারা যাবার পর নন্দীর পরিবারও সেখানে আসে। এই সূত্রধরে দুই পরিবারের মাঝে আবারো কথাবার্তা শুরু হয়। গোপা দেশে আসার পর, নন্দীর সাথে আবারও দেখা হয়। দুজনের মাঝেই এক ধরনের না বলা ভালোবাসা কাজ করছিল। কিন্তু কিছু পরই গোপা জানতে পারে নন্দীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তাদের মাঝে আর কিছু সম্ভব না।

কিছু দিনের মাঝেই পূজা শুরু হয়ে যায়। পূজার দশমীর দিন নন্দী মন্দিরে যায়। গোপা নন্দীকে ফলো করে মন্দিরে যায়। সেখানে গোপা নন্দীকে সবার সামনে আবারও প্রপোজ করে নন্দীকে সিঁদুর পরিয়ে দেয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission