র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাম বাহিনীর প্রধান নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ১০:১১ এএম


র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাম বাহিনীর প্রধান নিহত

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে র‍্যাবের একটি দল পোলোগ্রাউন্ড এলাকায় গেলে কালামের সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালালে কালাম নিহত হন।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল ও ১৫ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission