ভারতে শেখ হাসিনার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠকের খবর নিয়ে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১১:৩৭ এএম


ভারতে শেখ হাসিনার সাথে আ.লীগ নেতাদের বৈঠকের খবর নিয়ে যা জানা যাচ্ছে
ফাইল ছবি

ভারতে আওয়ামী লীগের সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিমসহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে উড়িস্যায় পৌঁছেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশ ত্যাগের পর তাদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগ নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর কোনো ঘটনার নয় বরং এটি ২০২৪ সালে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের কঠোর নিরাপত্তায় মিয়া চান্নুতে পৌঁছানোর দৃশ্যের। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি গণমাধ্যম ‘SUNO NEWS HD’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ আগষ্ট ‘Exclusive | CM Punjab Maryam Nawaz Helicopter Entry at Mian Channu | Heavy Protocol | Arshad Nadeem’ শীর্ষক  শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

বিজ্ঞাপন

সেই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের হেলিকপ্টারে মিয়া চান্নুতে আগমনের দৃশ্য, যেখানে তার সফরের জন্য নেওয়া কঠোর প্রোটোকল এবং নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয়েছে। প্রশংসিত অলিম্পিয়ান আরশাদ নাদিমও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে।(অনূদিত)

পরবর্তীতে সেই তথ্যের সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম ‘Express News’ এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতের ওড়িশায় পৌঁছানোর নয়। 

সুতরাং ২০২৪ সালে পাকিস্তানের ভিন্ন ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগের নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission