ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইরানের জাহাজে মার্কিন হামলায় ৮০ জনের মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানের একটি নৌজাহাজে মার্কিন হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্সের।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির নথিপত্র অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করে যে তারা ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে বিপৎসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, উপপররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য সঠিক হলে এখনো প্রায় ৬৮ জন নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে।

সূত্র: বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে তা ‘১০০ কোটি মানুষের মৃত্যুর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি চীনা জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে। বিদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র আওতায় ধার হিসেবে এই পান্ডা পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
পরিবারের দায়িত্ব সামলাতে ৮০ বছর আগে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছিল যুক্তরাষ্ট্রের আইওয়ার পল লিটলকে। ১৯৪৬ সালে ডালাস সেন্টার হাইস্কুল থেকে তার স্নাতক হওয়ার কথা ছিল।
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর মরদেহ উদ্ধার
ভারতের গুয়াহাটিতে একটি হোমস্টের কক্ষ থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী সমাজবিজ্ঞানের শিক্ষার্থী নিমিশা ঠাকুরিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ২৬ বছর বয়সী প্রেমিক আসিফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। 
‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা 
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ