ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা।

দূতাবাসের আশপাশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল (প্রায় ৫৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে। নোঙর করা একটি ট্যাংকারের মাস্টার জানান, তিনি জাহাজের বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই সঙ্গে ধোঁয়া উঠতেও দেখেছেন। পরে একটি ছোট নৌকাকে দ্রুত এলাকা ছেড়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন

ইউকেএমটিও আরো জানায়, জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া জাহাজে পানি ঢুকে পড়েছে। তবে ট্যাংকারের সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ।
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের বার্ষিক ভর্তি ও পরিকল্পনা পরিবর্তনের শেষ সময় ৭ ডিসেম্বর।
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি
সেন্ট লুইসকে ৬৮০ মিলিয়ন ডলার অনুদান
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে সহিংস অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে ৬ কোটি ৮০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে দেশটির বিচার বিভাগ।
সেন্ট লুইসকে ৬৮০ মিলিয়ন ডলার অনুদান
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
কানাডার টরন্টোতে অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হওয়ার অভিযোগে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন এক কৌতুকশিল্পী দম্পতি। তবে বাড়িওয়ালার এমন অভিযোগ অস্বীকার করে উল্টো আইনি লড়াইয়ে নেমেছেন তারা। এস ই গ্রামাট ও স্যাম ক্রুগার নামের ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে কৌতুক পরিবেশন করেন। গত ২৯ অক্টোবর টরন্টোর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের গণশুনানিতে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান তারা। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপানের অভিযোগ তুলেছেন। তার দাবি, বাড়িতে স্থাপন করা এয়ার কোয়ালিটি মনিটরে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। তবে ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভাড়াটিয়ারা। তাদের দাবি, বাতাসের মান খারাপ দেখানোর পেছনে ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া ও বায়ুত্যাগের প্রভাব থাকতে পারে। তাদের ভাষ্য, এয়ার মনিটরের কিছু সেন্সর মানুষের শরীর থেকে নির্গত গ্যাসের সংস্পর্শেও রাসায়নিক দূষণের সংকেত দিতে পারে। দম্পতি জানান, বাড়িটির নিচতলা ও আংশিক বেসমেন্টে তারা বসবাস করেন। ওপরের তলায় থাকেন বাড়িওয়ালা। বাড়িটিতে যৌথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় দুই তলার বাতাস একই ব্যবস্থার মাধ্যমে চলাচল করে। ২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা তাদের জানান, তিনি দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং বাড়ির বাতাসের মান নিয়ে উদ্বিগ্ন। এরপর ঘরের সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন। পরবর্তী সময়ে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তারা জানতে পারেন, কিছু আধুনিক এয়ার মনিটরের সেন্সর মানুষের বিপাকীয় প্রক্রিয়া থেকে নির্গত গ্যাসের কারণেও দূষণের মাত্রা বেশি দেখাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় এমন সংকেত বাড়তে পারে বলে তাদের দাবি। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা একজন বায়ুদূষণ বিশেষজ্ঞ দিয়ে যথাযথ পরীক্ষা করাতে রাজি হননি। বরং ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে তাদের উচ্ছেদ করতে চাইছেন। ভাড়াটিয়া হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। আইনি লড়াইয়ের খরচ জোগাতে ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ করছেন এই দম্পতি। সেখানে তারা লিখেছেন, অতিরিক্ত বায়ুত্যাগের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা তাদের কাছে কোনোভাবেই কৌতুকের বিষয় নয়। ইতিমধ্যে আইনি খরচের জন্য ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার সংগ্রহ করেছেন তারা। প্রায় পাঁচ বছর বিভিন্ন স্থানে কৌতুক পরিবেশন করে যাযাবরের মতো জীবন কাটানোর পর মাত্র ১০ মাস আগে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা। মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ কৌতুকশিল্পী দম্পতি। আরটিভি/এসকে
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী 
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের