হারামাইনে ইবাদতকারীদের জন্য নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:১০ পিএম


হারামাইনে ইবাদতকারীদের জন্য নতুন উদ্যোগ
মসজিদুল হারাম। ফাইল ছবি

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য উন্নতমানের সেবা নিশ্চিত করতে সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে তুলেছে হারামাইন শরীফাইনের সাধারণ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জানা গেছে, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল টুলস ব্যবহার করে এমন একটি সমন্বিত কৌশল বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে সেবার মান ও কার্যকারিতা বাড়াবে। এতে সংস্থার কর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা ও অভিজ্ঞতাও কাজে লাগানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এর উদ্দেশ্য হলো মুসল্লিদের সহজে ও নির্বিঘ্নে সব ধরনের সেবায় প্রবেশাধিকার এবং নিয়মশৃঙ্খলার সঙ্গে সেবাগুলো গ্রহণে নিশ্চিত করা।

বিজ্ঞাপন

ইতোমধ্যে এ উদ্যোগের অংশ হিসেবে আটটি নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে বুকিং, অভিজ্ঞতা সমৃদ্ধ করা, সেবার মানোন্নয়নে মতামত দেওয়া এবং একীভূত পরিবহন সুবিধা ও কেন্দ্রীয় রিপোর্টিং সিস্টেমের মতো সেবা নিতে পারবেন দর্শনার্থীরা।

সূত্র: আরব নিউজ

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission