তিমির হাত থেকে বাঁচতে নৌকায় উঠে পড়ল সিল, ভিডিও  ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৬:০০ পিএম


তিমির হাত থেকে বাঁচতে নৌকায় উঠে পড়ল সিল, ভাইরাল ভিডিও 
ঘাতক তিমি।ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের প্রান্তিক সমুদ্র সালিশ সাগরে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। আটটি ঘাতক তিমির তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে সরাসরি আলোকচিত্রীর নৌকায় লাফিয়ে পড়ল একটি হারবার সিল। সেই নাটকীয় মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। 

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আমেরিকার সিয়াটল থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সালিশ সাগরে ২০ ফুট লম্বা একটি নৌকা নিয়ে ঘাতক তিমি বা ওরকা পর্যবেক্ষণ করছিলেন বন্যপ্রাণী আলোকচিত্রী চার্ভেট ড্রাকার। হঠাৎই সমুদ্রের পানিতে তীব্র আলোড়ন দেখা যায় ঘাতক তিমির একটি দল তাড়া করছে একটি হারবার সিলকে।

 

প্রাণভয়ে সিলটি কখনও ডুবে, কখনও ভেসে দিক পরিবর্তন করে পালাতে থাকে। শেষ পর্যন্ত শেষ চেষ্টা হিসেবে আলোকচিত্রীর নৌকার ধারে উঠে আসে এবং এক লাফে নিরাপদ আশ্রয় নেয় নৌকার ভেতরে। ড্রাকার সিলটিকে উদ্ধার করেন এবং তিমিগুলো দূরে সরে গেলে সিলটি আবার সমুদ্রে ফিরে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেই দৃশ্যই ভিডিও করে প্রকাশ করেন ড্রাকার। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

সুত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission