ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জরুরি অবতরণের সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সঙ্গে হেলিকপ্টারের সংস্পর্শ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিল একটি বেসরকারি হেলিকপ্টার। হেলিকপ্টারটি উড্ডয়নের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করে পাইলট। তবে নামার ঠিক আগমুহূর্তে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের তারে ধাক্কা খায় হেলিকপ্টারটি। প্রচণ্ড ধাক্কায় কপ্টারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও পাইলটের অলৌকিক দক্ষতায় আরোহী সবাই অক্ষত রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) সকালে উত্তরাখণ্ডের তেহরি গঢ়ওয়াল জেলায় এই রুদ্ধশ্বাস ঘটনা ঘটে। ট্রান্স ভারত এভিয়েশন সংস্থা পরিচালিত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে যাত্রী নিয়ে দেহরাদূন যাচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটি চম্বা-আরাকোটের ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আকাশে নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হলে দ্রুত সেটিকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। তবে মাঠের দিকে নামার সময় হেলিকপ্টারের পেছনের অংশটি (টেইল) স্থানীয় একটি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।

আরও পড়ুন

বিদ্যুতের তারের সঙ্গে সংঘর্ষের পর কপ্টারের লেজের অংশটি ভেঙে যায় এবং বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাওয়ার আগেই পাইলটের উপস্থিত বুদ্ধির জোরে পাশের একটি ফাঁকা মাঠে হেলিকপ্টারটি নিরাপদে মাটিতে নামাতে সক্ষম হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কপ্টারে থাকা পাইলটসহ ৬ জন আরোহীর সবাই সম্পূর্ণ সুরক্ষিত আছেন। জানা গেছে, হেলিকপ্টারের আরোহী ৫ যাত্রীই একই পরিবারের সদস্য এবং তারা ভারতের রাজধানী দিল্লির পাঞ্জাবি বাগের বাসিন্দা। বদ্রীনাথ দর্শন শেষে তারা ফিরছিলেন।

এদিকে, জরুরি অবতরণের ঠিক পরের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদসংস্থা পিটিআই তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে এই ভিডিওটি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এবং উৎসুক মানুষ চারপাশে ভিড় জমিয়েছেন। এমন নিশ্চিত মৃত্যুর হাত থেকে আরোহীদের বেঁচে ফেরাকে মিরাকল হিসেবে দেখছেন স্থানীয়রা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হেলেনের তাণ্ডবের সময় গ্যারেজে থাকা বৈদ্যুতিক গাড়ি টেসলার ব্যাটারি সিস্টেম লবণাক্ত পানির সংস্পর্শে এসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
নিউইয়র্ক স্টেটের সরকারি চাকরির তালিকায় ২৫ সেপ্টেম্বর প্রকাশিত কয়েকটি পদে আবেদন চলছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া বিজ্ঞপ্তিগুলোর মধ্যে অরেঞ্জ কাউন্টিতে ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মকর্তা, চেনাঙ্গো কাউন্টিতে লাইসেন্সপ্রাপ্ত নার্স এবং অ্যালবানিতে স্বাস্থ্যসেবার আর্থিক কার্যক্রমসংক্রান্ত পদ রয়েছে।
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
পেনসিলভানিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত ৮৯০
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ বাড়ছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবারের পর নতুন করে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। হামসংশ্লিষ্ট চারটি মৃত্যুর খবরও পাওয়া গেছে।
পেনসিলভানিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত ৮৯০
বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা বাংলাদেশিরা বৈধ বাংলাদেশি ড্রাইভার লাইসেন্স দিয়ে কিছু স্টেটে গাড়ি চালাতে পারেন। তবে সারা দেশে একই সময়সীমা প্রযোজ্য নয়। ভিজিটর হিসেবে এসেছেন, নাকি ওই স্টেটের বাসিন্দা হয়েছেন, তার ওপরও নিয়ম বদলায়।
বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
আরও পড়ুন
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র
জেনে নিন ব্যক্তিগত হেলিকপ্টারের তথ্য
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭