ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২০ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত বর্তমানে বলবৎ থাকা ভিসামুক্ত সুবিধাটির মেয়াদ শেষ হয়ে আসায় দুই দেশের সরকারের সমঝোতায় এর সময়সীমা আরও বাড়ানো হলো। বেইজিং ও মস্কোর মধ্যে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চীনা মুখপাত্র।

আরও পড়ুন

নতুন এই নীতিমালার আওতায় সাধারণ পাসপোর্টধারী রাশিয়ার নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক সফর, শিক্ষা বা সংস্কৃতি বিনিময় কর্মসূচি এবং ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ ও অবস্থান করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের দূরদর্শী ও কৌশলগত নির্দেশনায় রাশিয়া ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এই বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতেই বেইজিং মস্কোর সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা আরও সহজ করতে এবং নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে চীন ভবিষ্যতে এই ধরনের আরও পদক্ষেপ গ্রহণ করবে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে ওয়াশিংটন ও পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে বেইজিং ও মস্কোর এমন ঘনিষ্ঠতা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
আরও পড়ুন
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ
অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ