ইউক্রেনের হামলার শিকার জাহাজে থাকা ৪ বাংলাদেশিকে নিয়ে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০২:০১ পিএম


ইউক্রেনের হামলার শিকার জাহাজে থাকা ৪ বাংলাদেশিকে নিয়ে যা জানা যাচ্ছে
ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরের ট্যাংকারে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। ছবি: এএফপি

কৃষ্ণসাগর অতিক্রমের সময় ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তেলবাহী ট্যাংকারে থাকা চারজন বাংলাদেশি নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২৮ নভেম্বর) তুরস্কের উপকূলে ‘এমটি কায়রোস’ নামের ট্যাংকারটিতে এই হামলার পর কোস্ট গার্ডের সদস্যরা জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করেন। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে চীনের ১৯ জন এবং মিয়ানমার ও ইন্দোনেশিয়ার একজন করে নাবিকও ছিলেন।  

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া চার বাংলাদেশি নাবিক হলেন- চতুর্থ প্রকৌশলী মাহফুজুল ইসলাম, অয়েলার হাবিবুর রহমান, পাম্প ম্যান আসগর হোসাইন ও ডেক ক্যাডেট আল আমিন হোসেন। তবে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও, সেই ভয়াবহ অভিজ্ঞতার কারণে হামলার ‘ঘোর’ কাটছেই না তাদের। উদ্ধার হওয়া এক বাংলাদেশি নাবিক জানিয়েছেন, তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কারও সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি।

আরও পড়ুন

এবিষয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন একটি গণমাধ্যমকে জানান, কৃষ্ণসাগরে একটি জাহাজে মিসাইল হামলা হয়। ওই জাহাজের ২৫ নাবিকের মধ্যে চারজন বাংলাদেশি। তাদের উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসাও দেওয়া হয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ রাখছি।

বিজ্ঞাপন

হামলার শিকার গাম্বিয়ার পতাকাবাহী ‘এমটি কায়রোস’ ট্যাংকারটি রাশিয়ার ক্রুড অয়েল বিভিন্ন দেশে পৌঁছানোর কাজ করত। বাংলাদেশি নাবিকেরা জেনেছেন, রাশিয়ার তেলনির্ভর যুদ্ধ-অর্থায়নকে দুর্বল করার লক্ষ্যেই ইউক্রেন এই হামলা চালিয়েছে। রাশিয়া থেকে ক্রুড অয়েল বোঝাইয়ের পর জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল চীন অথবা ভারত।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া পুরনো ও মালিকানা-অস্পষ্ট শত শত জাহাজ নিয়ে এই ছায়া নৌবহর তৈরি করেছে। বীমা ও রেজিস্ট্রেশন নিয়েও এসব ট্যাংকারকে ঘিরে রয়েছে নানা ধোঁয়াশা। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটিই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় ছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission