দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করল বুলগেরিয়ার সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১২:৪১ পিএম


দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়ার সরকার
সরকারের পদত্যাগের পর উল্লাসে ফেটে পড়ে বুলগেরিয়ার সাধারণ জনগণ। ছবি: এএফপি

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক এবং লাগাতার বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ-এর সরকার পদত্যাগে বাধ্য হলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ সাংবাদিকদের বলেন, সরকার আজ পদত্যাগ করছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ কয়েকদিনের মধ্যেই সরকারের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলনে রূপ নেয়। রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েক দিন ধরেই এই সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে—এই অভিযোগ তুলে প্রথমে বিক্ষোভ শুরু হয়। তবে সম্প্রতি দেশের সরকার প্রথমবারের মতো ইউরোতে প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে। এই পরিকল্পনায় সামাজিক সুরক্ষা খাতের অবদান এবং লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল, যা ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার।

বাজেট পরিকল্পনা প্রত্যাহার করা হলেও বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বুলগেরিয়ার আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই সময়। আমরা যেন অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিত্বকারী শক্তির হাত থেকে মুক্ত হতে পারি।

বিজ্ঞাপন

বুলগেরিয়ায় গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশটিতে প্রকট রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ইঙ্গিত দেয়। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission