মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৩ পিএম


মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা
ছবি: সংগৃহীত

ভারতের আগ্রার সারাফা মার্কেটে এক নারী ফুটফুটে শিশুকে নিয়ে ভিক্ষার জন্য বের হওয়ার সময় ঘটল অপ্রত্যাশিত ঘটনা। ওই নারীর তুলনায় শিশুটির গায়ের রং বেশ ফর্সা হওয়ায় সন্দেহ জাগে পথচারীদের মধ্যে। এতে উত্তেজিত জনতা ওই নারীর চারপাশে ঘিরে ধরে জানতে চায় শিশুটির আসল পরিচয়।

বিজ্ঞাপন

পথচারীরা শিশুটির মায়ের সঙ্গে মিল না থাকার কারণে ধারণা করেন শিশুটিকে হয়তো কেউ চুরি করে নিয়ে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, ওই নারী একটি মেডিকেল কলেজের কাছে একটি অস্থায়ী ঝুপড়িতে থাকেন। তার স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন এবং তাদের চার সন্তান রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ ওই নারীর কাছ থেকে জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নথিপত্র চায়। সব তথ্য যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয় যে, ওই শিশুটি সত্যিই ওই নারীর সন্তান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission