এবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ১১:১০ পিএম


এবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ। ছবি সংগৃহীত

ত্রিপুরার পর এবার পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। তবে কঠোর নিরাপত্তার কারণে বিক্ষোভকারীরা উপ-দূতাবাসের মূল ফটক পর্যন্ত পৌঁছাতে পারেননি।

বিজ্ঞাপন

কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড় এলাকায় বিকেল চারটায় শতাধিক নেতাকর্মী জমায়েত হন। তারা বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সাময়িকভাবে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

আরও পড়ুন

বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি জানান, তারা কোনো কূটনৈতিক স্থাপনা ধ্বংস করতে চান না, বরং একটি কড়া বার্তা দিতে এসেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, “ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে যা ঘটেছে, তা নিয়ে বিশ্বে ছি ছি পড়ে গেছে। জেনেভা কনভেনশন অনুযায়ী দূতাবাস নিজস্ব জায়গায় অবস্থিত, সেখানে হামলা হলে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে।” পুলিশ অযথা তাদের আটকেছে বলেও তিনি অভিযোগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই অভ্যুত্থানের আসামিদের ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্ক এখন চরম উত্তপ্ত। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা ভারতে পালিয়ে গেছে— এমন দাবিতে বাংলাদেশেও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission