হুইলচেয়ার ব্যবহারকারী নারী যাচ্ছেন মহাকাশে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৩ পিএম


হুইলচেয়ার ব্যবহারকারী নারী যাচ্ছেন মহাকাশে
ছবি: সংগৃহীত

হুইলচেয়ার ব্যবহার করা এক পঙ্গু নারী প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন তাকে মহাকাশে পাঠাচ্ছে।

বিজ্ঞাপন

মহাকাশযাত্রায় অংশ নিতে যাওয়া ওই নারীর নাম মাইকেলা বেনাথাস। তিনি পেশায় একজন মহাকাশ ও মেকাট্রনিক্স প্রকৌশলী। ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এনএস-৩৭ মিশনে আরও পাঁচজনের সঙ্গে তিনি মহাকাশে যাবেন। 

২০১৮ সালে পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় মাইকেলা বেনাথাসের পায়ে গুরুতর আঘাত লাগে। ওই দুর্ঘটনার পর তিনি পঙ্গুত্ব বরণ করেন এবং তখন থেকেই হুইলচেয়ারের ওপর নির্ভরশীল হয়ে চলাচল করছেন। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি মহাকাশে যাওয়ার স্বপ্ন থেকে।

বিজ্ঞাপন

এই অভিযানে অংশগ্রহণকারীরা কোনো মহাকাশ স্টেশনে অবস্থান করবেন না। তারা পৃথিবী থেকে রকেটে করে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে আবার পৃথিবীতে ফিরে আসবেন। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের ১০০ কিলোমিটার উপরের অংশকে মহাকাশ হিসেবে ধরা হয়।

ব্লু অরিজিন অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণের সুযোগ দিয়ে থাকে। তবে এ যাত্রা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে খরচের পরিমাণ প্রকাশ না করলেও, আগে যারা এই রকেটে মহাকাশে গেছেন তাদের প্রত্যেকের ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাইকেলা বেনাথাসের সঙ্গে যেসব পাঁচজন মহাকাশে যাচ্ছেন, তাদের মধ্যে দুজন এই অভিযানের অর্থায়ন করেছেন বলে জানা গেছে। এই অভিযানের মাধ্যমে মহাকাশ ভ্রমণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission