বাংলাদেশি সন্দেহে ভারতে নিজ দেশের নাগরিককেই পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৮:১৩ পিএম


বাংলাদেশি সন্দেহে ভারতে নিজ দেশের নাগরিককেই পিটিয়ে হত্যা
সংগৃহীত ছবি

ভারতের কেরালার পালাক্কাদ জেলায় ‘বাংলাদেশি নাগরিক সন্দেহে’ এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই শ্রমিক ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

রামনারায়ণের স্বজনদের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর এবং ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে ভুলভাবে শনাক্ত করা হয়। এরপর একদল লোক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

নিহতের আত্মীয় কিশান বাঘেল টাইমস অব ইন্ডিয়াকে জানান, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধেই রামনারায়ণ কাজের জন্য কেরালায় গিয়েছিলেন। তিনি বলেন, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং আট ও নয় বছর বয়সী দুই ছেলে রয়েছে।’

বিজ্ঞাপন

কেরালা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission