ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানের বিক্ষোভ 

গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ইরানে বিক্ষোভকারী এরফান সোলতানি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বুধবার (১৪ জানুয়ারি) তার শাস্তি কার্যকর হওয়ার কথা। সোলতানি, যিনি একজন কাপড়ের দোকানের মালিক ও আলাদা সূত্রে একজন ফটোগ্রাফার হিসেবে পরিচিত। গত ৮ জানুয়ারি তেহরানের উপকণ্ঠের কারাজ শহর থেকে গ্রেপ্তার হন। তিনদিনের মধ্যে তাকে আদালতে হাজির করে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ বা মোহারেবেহ অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলো সোলতানির দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা দাবি করেছে, সোলতানি শুধুমাত্র স্বাধীনতার জন্য বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য গ্রেপ্তার ও শাস্তি পাচ্ছেন। এছাড়া, তার পরিবারকে মাত্র পাঁচ দিন আগে মৃত্যুদণ্ডের তথ্য দেওয়া হয় এবং দণ্ড কার্যকর হওয়ার সকালে মাত্র ১০ মিনিটের জন্য তাকে দেখতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোলতানির পরিবার জানিয়েছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। গ্রেপ্তারের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো এবং পরে সরকারি কর্মকর্তারা তাদের মৃত্যুদণ্ডের ব্যাপারে অবহিত করেন। মানবাধিকার সংস্থা হেংগো আশঙ্কা প্রকাশ করেছে যে, সোলতানিকে অন্য বিক্ষোভকারীদের ভয়ে রাখার উদ্দেশ্যে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হতে পারে।

আরও পড়ুন

এদিকে, সোলতানির বোন একজন আইনজীবী হলেও তাঁকে ভাইয়ের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। ইরানে বিক্ষোভ দমন ও কঠোর শাস্তির এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায় ও মিডিয়ায় ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
আরও পড়ুন
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার