ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশজুড়ে শুরু হওয়া তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পর্যটন নগরী মুরি এবং খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকাগুলোতে কয়েক ফুট বরফ জমে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় কয়েক শ পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকা পড়েছেন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মুরিতে ইতিমধ্যেই ১৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরটিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। খবর ডনের।

আরও পড়ুন

খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকাসহ দুর্গম এলাকাগুলোতে ভারী তুষারপাতের কারণে কয়েক শ বাস্তুচ্যুত পরিবার মানবেতর জীবন যাপন করছে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর ১০০ জনেরও বেশি কর্মী ২৩টি বিশেষ যানবাহন নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। শুক্রবার(২৩ জানুয়ারি) বিকেল পর্যন্ত ৫০টি যানবাহন ও অন্তত ১০০ জন মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আক্রান্তদের মধ্যে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কারাকোরাম হাইওয়ে বন্ধ হয়ে যাওয়ায় চীন ও পাকিস্তানের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজাদ কাশ্মীরের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে যেখানে নীলম উপত্যকায় প্রায় তিন ফুট তুষারপাত হয়েছে। অতিরিক্ত বরফের চাপে অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক ডজন গ্রাম। এমনকি বহু বছর পর কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদেও হালকা তুষারপাত রেকর্ড করা হয়েছে যা স্থানীয়দের জন্য বিস্ময় ও আতঙ্ক দুই-ই বয়ে এনেছে। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আগামী মঙ্গলবার পর্যন্ত এই চরম বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো পুনরায় চালু করতে সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা কাজ করছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি