ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত

কল্পনার সেই চকলেটের পাহাড় কিংবা চকলেট নদীর কথা আমরা অনেকেই ছোটবেলার রূপকথায় পড়েছি। কিন্তু সেই অলীক কল্পনাকেও যেন এবার বাস্তবে নামিয়ে আনলেন মাল্টার প্রখ্যাত চকলেটশিল্পী অ্যান্ড্রু ফারুজিয়া।

কোনো লোহা, ইস্পাত কিংবা অ্যালুমিনিয়াম নয়; বরং ২ হাজার ৫০০ কেজির বেশি খাঁটি বেলজিয়ান চকলেট দিয়ে তিনি তৈরি করেছেন ৫৫ মিটার লম্বা এক আস্ত রেলগাড়ি। অবিশ্বাস্য মনে হলেও চকলেটের তৈরি বিশ্বের দীর্ঘতম এই ভাস্কর্যটি সম্প্রতি নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়।

চকলেটের এই বিশাল ট্রেন তৈরি করা অ্যান্ড্রু ফারুজিয়ার জন্য এটি প্রথম কোনো সাফল্য নয়; বরং এটি নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার এক বিরল নজির গড়লেন।

এর আগে ব্রাসেলসে ২০১২ সালে তিনি ৩৪ দশমিক শূন্য ৫ মিটার দীর্ঘ একটি চকলেটের ট্রেন বানিয়ে প্রথমবার বিশ্ব রেকর্ড করেছিলেন। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ২০১৪ সালে তিনি আবারও চমকে দেন বিশ্বকে।

সেবার বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ‘বুর্জ খলিফা’র আদলে ১৩ দশমিক ৫২ মিটার উঁচু চকলেটের ভাস্কর্য বানিয়ে তিনি দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ডে নাম তোলেন। এবার ৫৫ দশমিক ২৭ মিটার দীর্ঘ ট্রেন বানিয়ে ফারুজিয়া নিজের ঝুলিতে পুরলেন তৃতীয় গিনেস রেকর্ড, যা রন্ধনশিল্পের ইতিহাসে একটি মাইলফলক।

আরও পড়ুন

এই বিশালাকার চকলেট ট্রেনটি দৈর্ঘ্যে একটি অলিম্পিক সুইমিংপুলের চেয়েও বড়। পুরো ভাস্কর্যটিতে রয়েছে একটি শক্তিশালী লোকোমোটিভ বা ইঞ্জিন এবং ২২টি অত্যন্ত সুদৃশ্য বগি। কারুকার্যময় এই ট্রেনের প্রতিটি বগির ওজন প্রায় ১৬০ কেজি। নান্দনিকতা ও খাদ্যসংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ইতালির মিলান শহরে এক জমকালো প্রদর্শনীর মাধ্যমে এই শিল্পকর্মটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হয়।

অ্যান্ড্রু ফারুজিয়া পেশায় মাল্টার ইনস্টিটিউট অব ট্যুরিজম স্টাডিজের একজন জ্যেষ্ঠ প্রভাষক। প্রায় ৩০ বছর ধরে তিনি রন্ধনশিল্প ও চকলেট তৈরির নিগূঢ় শিক্ষা দিচ্ছেন শিক্ষার্থীদের। এই বিশালাকার প্রজেক্টের কাজ শুরু হয়েছিল গত বছরের আগস্ট মাসে। পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।

প্রথম ধাপে তিনি মাটি দিয়ে ট্রেনের একটি নিখুঁত নকশা বা প্রোটোটাইপ তৈরি করেন যাতে মাপজোখে কোনো ভুল না থাকে। দ্বিতীয় ধাপে মাটির পরিবর্তে ব্যবহার করা হয় খাঁটি বেলজিয়ান চকলেটের বড় বড় ব্লক। শেষ ধাপে অক্টোবর মাস থেকে চকলেটের টুকরাগুলো খোদাই করে বগি তৈরি শুরু হয় এবং একদল দক্ষ কারিগরের সহায়তায় সব অংশ নিখুঁতভাবে জোড়া দিয়ে পূর্ণতা পায় এই দানবীয় ট্রেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল থাকা এক দোকানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। চেহারার এই অদ্ভুত মিল নিয়ে অনেকে হাস্যরস করলেও তৈরি হয়েছে বিতর্ক। এমনকি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই দোকানিকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
রাশিয়া-চীনের পাশাপাশি এবার মার্কিন চাপ উপেক্ষা করে ইরানরে পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক, ইরাক ও পাকিস্তান।
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
আরও পড়ুন
চলন্ত অবস্থায় খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফন বেঁধে স্থানীয়দের অবরোধ, ৭ আন্তঃনগর ট্রেন আটকা
মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ