ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
সংগৃহীত ছবি

আর্কটিক অঞ্চল থেকে ধেয়ে আসা শক্তিশালী হিমেল বাতাসের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল অংশজুড়ে চরম আবহাওয়া ও রেকর্ড তুষারপাতের সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদেরা। চলতি সপ্তাহের শেষদিকে ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের কিছু অংশে প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে যা স্বাভাবিক জনজীবনকে পুরোপুরি স্থবির করে দিতে পারে। দেশটির প্রায় ৩০টি অঙ্গরাজ্যের ১৬ কোটি মানুষ এই তীব্র শীত ও তুষারঝড়ের সরাসরি কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

আরও পড়ুন

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) এক সতর্কবার্তায় জানিয়েছে, উত্তরাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এই অসহনীয় ঠান্ডায় মানুষের জীবনযাত্রা ও জরুরি সেবার ওপর মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বৈরী পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই টেক্সাস, নর্থ ক্যারোলাইনা এবং সাউথ ক্যারোলাইনাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তীব্র ঠান্ডায় পানির পাইপ ফেটে যাওয়া এবং প্রধান সড়কগুলো তুষারে ঢেকে গিয়ে যান চলাচল বন্ধ হওয়ার ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে যা দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহন সংকটের কারণ হতে পারে। নাগরিকদের অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোতে এবং পর্যাপ্ত হিটিং ও শুকনো খাবারের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার এই বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকারী দলগুলোও হাই অ্যালার্টে রয়েছে। পরিস্থিতির অবনতি হলে মার্কিন অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের দাবিতে করা আবেদনে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। 
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার