ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জটিল চিকিৎসায় আফগানিস্তানের বড় সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
সংগৃহীত ছবি

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চিকিৎসা ব্যবস্থায় এক অবিস্মরণীয় মাইলফলক স্থাপন করেছেন তরুণ নিউরোসার্জন নজিবুল্লাহ সেকান্দার। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো রাজধানী কাবুলের শেখ জায়েদ হাসপাতালে অত্যন্ত জটিল ‘ফাংশনাল ব্রেন ও নার্ভ সার্জারি’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে অসহনীয় স্নায়বিক যন্ত্রণায় ভোগা এক রোগীর ওপর এই অস্ত্রোপচারটি করা হয়। কোনো উন্নত দেশ নয় বরং সীমিত সম্পদের মধ্যে নিজ দেশেই এমন আধুনিক চিকিৎসা সফল হওয়াকে আফগানিস্তানের চিকিৎসা খাতের এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

অস্ত্রোপচারের নেপথ্যে থাকা নিউরোসার্জন নজিবুল্লাহ সেকান্দার জানান, দীর্ঘ দুই ঘণ্টার এই প্রক্রিয়ায় রোগীর স্পাইনাল কর্ডের পেছনের নির্দিষ্ট স্নায়ুপথ কেটে দেওয়া হয়েছে যা মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠানো বন্ধ করে দেয়। সাবরুল্লাহ নামের ওই রোগী তিন বছর আগে বগলের নিচে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার বুড়ো আঙুলে তীব্র ও স্থায়ী যন্ত্রণায় ভুগছিলেন। এই চিকিৎসার আশায় তিনি প্রতিবেশী দেশ পাকিস্তানে গেলেও সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন। শেষ পর্যন্ত নিজ দেশেই এই জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটল।

এই অভাবনীয় সাফল্যের পেছনে ছিল নজিবুল্লাহ সেকান্দারের অসামান্য দায়বদ্ধতা। সরকারি হাসপাতালে আধুনিক সরঞ্জামের অভাব থাকায় তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করেন। সাবরুল্লাহর পরিবার ও বন্ধু আমির মোহাম্মদ মানুষের কাছ থেকে সাহায্য তুলে চিকিৎসার খরচ জোগালেও ড. সেকান্দার সরকারি ব্যবস্থাপনায় তাকে বিনা মূল্যে এই সেবা প্রদান করেন। বর্তমানে রোগী সাবরুল্লাহ পুরোপুরি সুস্থ এবং ব্যথামুক্ত জীবন ফিরে পাওয়ায় তার পরিবারে বইছে আনন্দের বন্যা।

আফগান চিকিৎসকদের মতে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সরকারি বিনিয়োগ এবং স্থানীয় চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে জটিল সব রোগের জন্য নাগরিকদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। ড. মোহাম্মদ শাফি ফাজলি জানান যথাযথ সুযোগ-সুবিধা পেলে আফগান চিকিৎসকরা বিশ্বমানের সেবা দিতে সক্ষম। এই সফল অস্ত্রোপচার কেবল একজন মানুষের প্রাণ বাঁচায়নি বরং প্রতিকূল পরিস্থিতিতেও আফগানিস্তানের চিকিৎসা সক্ষমতা এগিয়ে যাওয়ার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীকে পৌঁছে দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬