ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ১৮ মিনিটে ব্রেন্ট ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭১ দশমিক ৪৮ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে।

এ বিষয়ে স্যাক্সো ব্যাংক এর বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তার মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ আবারও সম্ভাব্য সংঘাতের ঝুঁকিতে পড়েছে।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এই প্রণালী ইরানের নিকটবর্তী হওয়ায় যেকোনো অস্থিরতা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে দেশটি মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। জলপথটি পুনরায় পুরোপুরি চালু হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বৃহস্পতিবার যৌথ সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
এক হাজার দুইশো পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। 
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয় এবং অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার বলেন জ্বালানিমন্ত্রী।
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। উৎপাদনকারীভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋনকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
বিশ্ববাজারে কমলো সোনার দাম
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন